বাণিজ্য

ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু ২৭ মে

নিজস্ব প্রতিবেদক: ফলের রাজা আম পরিবহনে আগামী ২৭ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’। আম ছাড়াও রাজশাহী অঞ্চলের সব প্রকার শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিপণ্য এবং রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহন করা হবে এই ট্রেনে।

সোমবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ।

মিহির কান্তি গুহ বলেন, আগামী ২৭ মে থেকে চলাচল শুরু করবে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এর আগে ২৫ মে এই ট্রেন চালুর কথা ছিল। কিন্তু সেইভাবে আম নামতে শুরু না করায় ট্রেনযাত্রা দুদিন পেছানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘ম্যাংগো স্পেশাল’ নামে ট্রেনটি রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে সাতদিনই চলাচল করবে। প্রতিদিন বেলা ২টায় ট্রেনটি রহনপুর থেকে ছেড়ে আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস ও কাঁকনহাট হয়ে রাজশাহীতে পৌঁছাবে।

রাজশাহী স্টেশন থেকে এই ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বিকেল ৫টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টায়। ওই ট্রেনটি আবার রাত ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছাড়বে এবং রহনপুর পৌঁছবে দুপুর ১টায়। প্রতিটি ৪৩ টন ধারণ ক্ষমতার পাঁচটি ওয়াগনে এই ট্রেনে আম পরিবহন হবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাওয়ার পথে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থামবে। এসব স্থানে আমসহ পার্সেল পণ্য ট্রেনে তোলা হবে।

আর পণ্য নামানো যাবে টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর স্টেশনে। ফেরার পথে ট্রেনটি তেজগাঁও, টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চাটমোহর এবং রাজশাহী স্টেশনে থামবে। তবে যাত্রাপথে কোথাও সাধারণ যাত্রী এ ট্রেনে তোলা হবে না।

গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম নিয়ে যায় ঢাকায়। ওই বছরের জুনে ৫৯৮ টন এবং জুলাইয়ে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করে বিশেষ এই ট্রেন। এতে রেলের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা। এ বছর আশানুরূপ সাড়া মিলবে বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা