বাণিজ্য

১ম কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের ঈদের ছুটি শেষে রোববার আবারও লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন সকাল ১০টায় শুরু হওয়া লেনদেনে শেয়ারদরে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। লেনদেনের প্রথম ঘণ্টায় ৪০০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

দিনের লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৪টি শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৬১টি শেয়ার দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল। অপরিবর্তিত ছিল ৬১টি শেয়ারের দর।

অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছিল। সূচক বৃদ্ধির হার দশমিক ৭৬ শতাংশ।

দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ১১টায় ১২৩টি শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ৩৬টি শেয়ার দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। এ সময় পর্যন্ত এ বাজারে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা