বাণিজ্য

বন্যার আগেই ফসল ঘরে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনার এমন সংকটময় পরিস্থিতে দেশে আবার হতে পারে বন্যা। তাই বন্যার আঘাত আসার আগেই ফসল কৃষকের ঘরে তোলার প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

রবিবার (১৯ এপ্রিল) পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন বর্ষা মৌসুমে দেশের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকার বন্যা নিয়ন্ত্রণকল্পে করণীয় সম্পর্কে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, এবার বোরোর ভালো ফলন হয়েছে। এই ফসল বন্যা আসার আগেই ঘরে তুলতে হবে। প্রয়োজনে উৎসাহিত করা হবে স্থানীয় দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রম। একই সঙ্গে বর্ষার আগেই আমাদের প্রকল্পগুলো বিশেষ করে হাওর এলাকার বাঁধগুলোর দিকে মনোযোগী হতে হবে।

করোনা সঙ্কটে দেশের স্থবিরতার বিষয়টি উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, 'এবারের বোরো ফসল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজনে ফসল কাটা শ্রমিকদের এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যেতে হবে। বাড়তি পারিশ্রমিকের পাশাপাশি শ্রমিকদের ত্রাণের আওতায় আনার জন্য স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করি।'

সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম,পানিসচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, যুগ্মসচিব (পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস, বাপাউবো মহাপরিচালক এ এম আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা