বাণিজ্য

ডিপ্লোমাধারী বীমা কর্মীদের তথ্য চায় আইডিআর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাধারী বীমা কর্মী ও কর্মকর্তাদের মূল্যায়ন করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ জন্য তথ্য চেয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এ তথ্য জমা দিতে হবে।

গত বৃহস্পতিবার লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে এ সংক্রান্ত একটি পাঠিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) আইডিআরএ'র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওই চিঠিতে বলা হয়েছে, বীমা প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি হতে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাধারীদের অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে নির্ধারিত ছকে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২১ তারিখের মধ্যে কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে।

এর আগে ২০১৯ সালের ১ অক্টোবর বীমা শিল্পে গতিশীলতা বৃদ্ধি এবং এ শিল্পের নেতিবাচক ভাবমূর্তি দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি হতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিধারীদের অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা