বাণিজ্য

সূচকের উত্থানেও কমেছে শেয়ারের দর

অর্থনৈতিক প্রতিবেদক: উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকা। যা গত দিনের তুলোনায় ১০৩ কোটি টাকা বেশি।

বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টি ও অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত মঙ্গলবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮৪৪ টাকা, যা আগের দিনের তুলনায় ২৭ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৪টি কোম্পানির। দর কমেছে ১০০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫০৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১০১ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৬৪২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬০২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২০ পয়েন্টে। সিএসআই তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা