ছবি: সংগৃহীত
বাণিজ্য
বিদ্যুৎ-জ্বালানির অভাব

প্লাস্টিক শিল্প খাতে ১২০০ কারখানা বন্ধ

সাননিউজ ডেস্ক

বিদ্যুৎ ও জ্বালানির অভাবে গত এক বছরে প্লাস্টিক শিল্প খাতে এক হাজার ২০০ কারখানা বন্ধ হয়েছে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। এছাড়া নতুন কোনো বিনিয়োগও নেই। উদ্যোক্তারা জানান, একসময় এ খাতে ছয় হাজারেরও বেশি কারখানা ছিল।

বুধবার (১৮ জুন) রাজধানীর পল্টন টাওয়ারের বিপিজিএমইএ সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সামিম আহমেদ এ তথ্য জানান।

বুধবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিপিজিএমইএর গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্তির জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এ সময় নেতারা প্লাস্টিকশিল্পের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এছাড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবে রফতানিমুখী প্লাস্টিকশিল্পের জন্য আমদানি যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামালের ওপর শুল্কহার টেক্সটাইল শিল্পের মতো ১ শতাংশে নামিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বিশেষ বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়।

এমন পরিস্থিতিতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে আমদানি যন্ত্রপাতির ওপর শুল্ক সুবিধা চেয়ে সরকারের কাছে ১৫টি সংশোধিত প্রস্তাব দিয়েছে বিপিজিএমইএ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা