সংগৃহীত ছবি
বাণিজ্য

বন্যার্তদের ৫ কোটি টাকা দেবে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য দুই দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকা প্রদান করবে। বন্যায় ক্ষত্রিগ্রস্ত ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাসহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে এ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। ইতোপূর্বে এ ধরণের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ইসলামী ব্যাংকের কর্মীরা দুর্গতদের পাশে ছিল।

আরও পড়ুন : বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ, মৃত্যু ১৮

শনিবার (২৪ আগস্ট) ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখা প্রধান এবং উপশাখা ইনচার্জবৃন্দের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান এ কে এম মাহবুব মোরশেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা