ফাইল ছবি
বাণিজ্য

সোনার দাম ফের কমলো 

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম ভরিতে আরও ৬৩০ টাকা কমানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা।

আরও পড়ুন: রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

শ‌নিবার (২৭ এপ্রিল) জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম আরও ৬৩০ টাকা কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল থেকে নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন: তাপামাত্রা কমার আভাস

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭৯৯ টাকা ও ১৮ ক্যারেটের দাম ৯২ হাজার ৪০২ টাকা।

ত‌বে সব ধর‌নের সোনার দাম কমলেও সনাতন পদ্ধতির সোনার দাম বা‌ড়ি‌য়ে ৭৬ হাজার ৮৪২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ১২৮৩ টাকা।

আরও পড়ুন: আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

এর আগে টানা ৩ দফা সোনার দাম কমানো হয়। গত ২৩, ২৪ ও ২৫ এপ্রিল সোনার দাম কমায় বাজুস। ২৩ এপ্রিল ৩১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা ও ২৫ এপ্রিল ৬৩০ টাকা কমানো হয়।

অবশ্য তার আগে টানা ৩ দফা সোনার দাম বা‌ড়িয়ে‌ছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা ও ১৮ এপ্রিল বেড়ে‌ছিল ২০৬৫ টাকা।

আজ বিকেল পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেট ৯৩ হাজার ৪২৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ২০৯ টাকা টাকায় বি‌ক্রি হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা