ছবি-সংগৃহীত
টেকলাইফ

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

সান নিউজ ডেস্ক: ১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন।

আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

বুধবার (৯ নভেম্বর) কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এই দুঃসংবাদ দিয়েছেন। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ক্রমবর্ধমান ব্যয় আর বিজ্ঞাপনের দুর্বল বাজারে ধুঁকতে থাকা ফেসবুকের মূল কোম্পানি মেটার এই ঘোষণা চলতি বছরে প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ এক ছাঁটাইয়ের ঘটনা।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর টুইটারের হাজার হাজার কর্মীকে রাতারাতি ছাঁটাই করেছেন কয়েক দিন আগে। পাশাপাশি আরেক সফটওয়্যার জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো সম্প্রতি তাদের হাজারও কর্মীকে ছাঁটাই করেছে।

আরও পড়ুন: থানা হেফাজতে আসামির মৃত্যু

আর্থিক ঝুঁকি আর মন্দা বিবেচনায় তাদের পথ অনুসরণ করে পথচলার ১৮ বছরের ইতিহাসে এবারই প্রথম মেটা ব্যাপকসংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিল।

করোনাভাইরাস মহামারি প্রযুক্তি কোম্পানিগুলোর প্রবৃদ্ধিতে বিস্ফোরণ ঘটালেও চলতি বছরে দেখা দেওয়া গত কয়েক দশকের ভয়াবহ উচ্চ মুদ্রাস্ফীতি এবং দ্রুত ক্রমবর্ধমান সুদের হারের কারণে তা মুখ থুবড়ে পড়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি

কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় জাকারবার্গ বলেছেন, কেবল অনলাইন ব্যবসা-বাণিজ্যই আগের ধারায় ফিরে যায়নি, বরং সামষ্টিক অর্থনৈতিক মন্দা, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞাপন সংকেত হারিয়ে আমাদের আয় প্রত্যাশার চেয়ে অনেক কম হয়েছে। তিনি বলেন, ‘আমি ভুল ভেবেছিলাম এবং এর দায় আমি নিচ্ছি।’

মেটা বলেছে, ছাঁটাইকৃত কর্মীদের একটি প্যাকেজের অংশ হিসাবে ১৬ সপ্তাহের মূল বেতনের পাশাপাশি প্রতি বছরের সেবার জন্য অতিরিক্ত দুই সপ্তাহের এবং বাকি সব ধরনের পাওনা পরিশোধ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এই জায়ান্ট কোম্পানির তথ্য অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীরা ছয় মাসের স্বাস্থ্যসেবা ব্যয় পাবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা