টেকলাইফ

আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে কঠোর ইমো

সান নিউজ ডেস্ক: সুস্থ কমিউনিটি গড়ে তোলাকে সব সময় প্রাধান্য দিয়ে বিবেচনা করে তাৎক্ষণিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো। আর এক্ষেত্রে, যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখতে প্ল্যাটফর্মটি ভয়েসক্লাবের মাসিক এনফোর্সমেন্ট রিপোর্ট উন্মোচন করেছে। চলতি
মাস থেকেই এ রিপোর্ট উন্মোচন করা হয়।

মানুষকে কানেক্ট করার মাধ্যমে তাদের জীবন সমৃদ্ধ করতে ইমো প্রতিশ্রুতিবদ্ধ। প্ল্যাটফর্মটি এর ব্যবহারকারীদের জন্য একটি প্রাণবন্ত এবং সুস্থ অনলাইন কমিউনিটি গড়ে তুলতে কাজ করছে। নিরাপত্তা সংক্রান্ত ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণ করার লক্ষ্যে আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইমো ব্যবহারকারীদের জন্য কঠোর কমিউনিটি
নীতিমালা ও নির্দেশিকা (দেশ অনুযায়ী তৈরি) তৈরি করেছে।

আরও পড়ুন: উদ্ভাবনী ও উন্নত ফিচার নিয়ে এলো ইমো

ভয়েসক্লাব ইমো’র নতুন অডিও সোশ্যাল প্লেস, যা ব্যবহারকারীদের তাদের নিজস্ব অডিও কমিউনিটি তৈরি করে সরাসরি কথোপকথন উপভোগের সুযোগ প্রদান করে। এটি ব্যবহারকারীদের বিভিন্ন ভয়েস কনটেন্ট, যেমন: ডেটা বিনিময়, কর্মক্ষেত্রের যোগাযোগ, বিনোদন এবং প্রতিদিনের গল্প শেয়ারের সুবিধা দেয়।

গত ডিসেম্বর ভয়েসক্লাব বাংলাদেশে তদন্তের ভিত্তিতে নিয়ম ভঙ্গকারী ৩৯ হাজার রুম মুছে ফেলে। এছাড়াও, প্ল্যাটফর্মটি যৌনতা, সহিংসতা এবং উস্কানিমূলক দুই লাখেরও বেশি ইস্যু মুছে ফেলে। পাশাপাশি, ভয়েসক্লাব অসঙ্গত আচরণ করা এক লাখের বেশি ব্যবহারকারীর ভয়েস ফাংশন সীমাবদ্ধ করেছে এবং বাংলাদেশি ব্যবহারকারীদের রিপোর্ট করা ৪৬ হাজারের বেশি সমস্যাযুক্ত কনটেন্ট সরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: মাহাথির মোহাম্মদকে মেরে ফেললো হুজুকে বাঙালি

গত বছরের ডিসেম্বরে, ভয়েসক্লাব বিশ্বব্যাপী ৭০ হাজারের বেশি নিয়ম লঙ্ঘনকারী রুম সরিয়েছে; সহিংসতা এবং উস্কানিমূলক ৩ লাখের বেশি সমস্যা সম্পর্কিত বিষয় মুছে ফেলেছে। এছাড়াও, ভয়েসক্লাব অসঙ্গত আচরণ করা ১ লাখ ৫০ হাজারের বেশি ব্যবহারকারীর ভয়েস ফাংশন সীমাবদ্ধ করেছে এবং ব্যবহারকারীদের রিপোর্ট করা ১ লাখ ১০ হাজারের বেশি অসঙ্গত কনটেন্ট সরিয়ে দিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা