টেকলাইফ

গুগল সার্চে করোনা নয়, আবহাওয়ার আপডেট শীর্ষে!

সান নিউজ ডেস্ক:

গত ডিসেম্বর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে মারা গেছে লাখ লাখ মানুষ। মহামারি আকারে ছড়িয়ে যাওয়া বর্তমান বিশ্বে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু করোনাভাইরাস। কিন্তু মানুষ করোনাভাইরাসের সংবাদ শুনতে চাচ্ছে কম। সারা বিশ্বেই মানুষ কিছুটা অন্যদিকে মনোনিবেশ দিয়েছে। যার প্রমাণ মিলেছে ইন্টারনেটের সার্চ ট্রেন্ডে।

তবে গুগল সার্চ ট্রেন্ড অনুসারে, এপ্রিলের তুলনায় মে মাসে করোনাভাইরাস নিয়ে জানতে চাওয়া মানুষের সংখ্যা কমেছে অনেকটাই।

বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষ আগের মতো আর করোনাকে ভয় পাচ্ছে না। এই কারণে মানুষ ধীরে ধীরে আগের মতো ইন্টারনেটে সিনেমা এবং আবহাওয়ার তথ্য পেতে বেশি আগ্রহ দেখাচ্ছে।

সার্চ ট্রেন্ড অনুযায়ী, মে মাসে মোট সার্চের হিসাবে করোনাভাইরাসের স্থান ১২ তম। যেখানে সিনেমা, সংবাদ, আবহাওয়ার আরও বেশি পরিমাণ সার্চ হয়েছে। এর অর্থ হলো ধীরে ধীরে মানসিকভাবে করোনার আগের অবস্থায় ফিরছে মানুষ।

যদিও ভারতে সবসময় ট্রেন্ডিংয়ে থাকা ক্রিকেট মে মাসে পিছিয়ে পড়েছে। এই মাসে ভারতে ক্রিকেটের তুলনায় করোনাভাইরাস পাঁচগুণ বেশি সার্চ হয়েছে।

তবে বাংলাদেশে এর ব্যতিক্রম। গত ৯০ দিনে গুগল ট্রেন্ডের শীর্ষে রয়েছে করোনাভাইরাস সম্পর্কিত শব্দগুলো। তবে তালিকার ৫-এ রয়েছে গুগল ডুডল গেমস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা