আইপি টিভি। ছবি: সংগৃহীত
টেকলাইফ

বন্ধ হলো ৫৯ আইপি টিভি

নিজস্ব প্রতিবেদক: ৫৯টি অবৈধ ও অনিবন্ধিত আইপি (ইন্টারনেট প্রটোকল) টিভি বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। গত ১৯ সেপ্টেম্বর সংস্থাটি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায়। বিটিআরসির অভিযোগ, কোনও ধরনের অনুমোদন না নিয়েই এই আইপি টিভিগুলো সম্প্রচার চালিয়ে যাচ্ছিল।

বিটিআরসি জানায়, সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন কিনে বা ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপি টিভি দেখাচ্ছে। অথচ তাদের কোনও বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এসব সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন।

যেসব আইপি টিভি বন্ধ করা হয়েছে, তাদের কার্যক্রমের সঙ্গে বিটিআরসির আইপিভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদনপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানগুলোর কোনও সংশ্লিষ্টতা নেই।

টেলিভিশনে প্রচারিত কনটেন্ট আইপি নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপি টিভি। বিটিআরসি শুধু লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের (স্ট্রিমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে।

বন্ধ হওয়া আইপি টিভির তালিকা:

জাগোবিডি,বাংলা২১ টিভি, মিলেনিয়াম টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, এটিএন মিউজিক, টাইম টেলিভিশন, লাইভ২ওয়েভ টিভি, বরেন্দ্র টিভি, রং টিভি, এটিএন ইসলামিক টিভি, মুভি বাংলা টিভি, টাইমস২৪ টিভি, প্রবাসী টিভি, আরটিভি মিউজিক, টোটাল ক্যাবল, নকশী টিভি, জয় টিভি, বী আইপি টিভি, প্যানাভিশন টিভি, চ্যানেল এস বিডি, এনআরবি টিভি, ৭১ বাংলা টিভি, টিভি ওয়ান ইউকে, দেশেবিদেশে, আইওএন টিভি ইউকে, দাওয়াহ টিভি, ম্যাজিক বাংলা টিভি, মাদানী বাংলা, ইকরা বাংলা টিভি, ডিজি বাংলা টিভি, মাই সিনেমা, রোয়াল টিভি, আলিফ টিভি, জন্মভূমি টিভি, এবি টিভি ইউএসএ, জয়যাত্রা টিভি, কিউ টিভি, কুমিল্লা২৪, কালারশিপ টিভি, হারনেট টিভি, নারী টিভি, আল্পনা টিভি, আযান টিভি, গ্লোবাল বাংলা টিভি, ঢাকা টিভি, এনটিভি বাংলা, চ্যানেল টি ওয়ান, জাগরণী টিভি, এনএএন টিভি, এমবি টিভি, স্বপ্ন টিভি, মুভি ২, বিশ্ব বাংলা২৪, আরএনএন টিভি, ফ্ল্যাশ টিভি, চ্যানেল এইচ, সিটি টিভি, ঝংকার টিভি এবং টিভি৭।

সংশ্লিষ্টরা বলছেন, ওটিটি (ওভার দ্য টপ) সেবা চলে আসার পর আইপি টিভিগুলোর খুব বেশি চল নেই। কারণ, অনেক ওটিটির মধ্যে বিভিন্ন টিভি চ্যানেল পাওয়া যায়। ক্ষেত্র বিশেষে আলাদা করে গ্রাহক হতে হয় না। মোবাইল ফোন অপারেটরগুলো তাদের ডাটা (ইন্টারনেট প্যাকেজ) অফারের সঙ্গেও ওটিটি সেবা রাখছে। বিশ্বব্যাপী এই ট্রেন্ড চলছে। ফলে আইপি টিভির দর্শকরা ওটিটিতে চলে যাচ্ছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা