টেকলাইফ

নেটওয়ার্ক ছাড়াই আইফোনে কল

সান নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোনের ত্রয়োদশ সংস্করণ। তার আগেই আইফোন-১৩ নিয়ে চলছে নানা জল্পনা। তাতে নতুন সংযোজন করলেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও। তার দাবি, মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন আইফোন ১৩-র ব্যবহারকারীরা। বস্তুত লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপল। - সূত্র: অ্যাপল ইনসাইডার

কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকতে পারে আইফোন-১৩ তে। এতে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে। এর জন্য মার্কিন স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি 'গ্লোবালস্টার' সঙ্গে কাজ করতে হবে টেলিকম অপারেটরদের।

বলা যায়, গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেবে তারা। স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ নিয়ে আশাবাদী অ্যাপল। এই সংক্রান্ত গবেষণাও করছেন তারা।

এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন-১৩। মডেল থাকতে পারে চারটি। আইফোন-১৩, আইফোন-১৩ প্রো, আইফোন-১৩ প্রো ম্যাক্স ও আইফোন-১৩ মিনি। ডিসপ্লে মিনি ভার্সনের ৫ দশমিক ৪ ইঞ্চি ও প্রো ভার্সনের ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা