টেকলাইফ

ফেসবুক-টুইটারে আফগানিস্তানের জন্য নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, টুইটার ও লিংকডইন নতুন ব্যবস্থা চালু করেছে। শুধু মাত্র আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্টগুলো জন্য নতুন নিয়ম।

দেশটিতে সশস্ত্র বাহিনী ক্ষমতা দখলের জেরে বিভিন্ন মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ফেসবুক আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য ‘ফ্রেন্ডস লিস্ট’ বা বন্ধুদের তালিকা দেখার সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির সিকিউরিটি পলিসি প্রধান নাথানিয়েল গ্লেচার বৃহস্পতিবার এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য ফেসবুক একটি ‘ওয়ান-ক্লিক টুল’ চালু করেছে, যার মাধ্যমে খুব সহজেই অ্যাকাউন্ট ‘লক’ করে ফেলা যাবে। অ্যাকাউন্ট ‘লক’ করলে ব্যবহারকারীর ফেন্ডস লিস্টের বাইরের কেউ তার পোস্ট দেখা ও প্রোফাইলের ছবি শেয়ার করতে পারবে না।

টুইটার জানিয়েছে, তারা আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য নাগরিক সমাজের অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছে এবং আর্কাইভ করা টুইটগুলো সরানোর অনুরোধে দ্রুত সাড়া দিতে ইন্টারনেট আর্কাইভের সঙ্গে কাজ করছে।

টুইটার থেকে বলা হয়েছে, কেউ যদি এমন কোনও তথ্য সম্বলিত অ্যাকাউন্টে প্রবেশ করতে ব্যর্থ হন, যা তাদের বিপদে ফেলতে পারে (যেমন- মেসেজ বা ফলোয়ার), তবে যতক্ষণ না ব্যবহারকারী এর নিয়ন্ত্রণ ফিরে পান এবং কন্টেন্টগুলো মুছে ফেলতে পারেন, ততক্ষণ অ্যাকাউন্টটি স্থগিত রাখতে পারে টুইটার কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা আফগান সরকারি সংস্থা সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো গভীরভাবে নজরে রেখেছে এবং পরিচয় নিশ্চিত করতে বাড়তি তথ্য না দেওয়া অ্যাকাউন্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে।

এদিকে, মাইক্রোসফটের মালিকানাধীন পেশাভিত্তিক নেটওয়ার্কিং সাইট লিংকডইন জানিয়েছে, তারা ব্যবহারকারীদের আফগানিস্তান-সংযোগের বিষয়গুলো লুকিয়ে ফেলেছে।

ফলে ব্যবহারকারীরা অন্যদের অ্যাকাউন্টে এ ধরনের তথ্য আর দেখতে পারছেন না।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা