টেকলাইফ

ভারতে হোয়াটস এ্যাপ ছাড়ছেন লাখ লাখ মানুষ

আইটি ডেস্ক : হোয়াটস এ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছেন বহু ভারতীয়। টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশ থেকে প্রায় আড়াই কোটি মানুষ এ্যাপটি ছেড়ে সিগনাল বা টেলিগ্রামে যোগ দিয়েছেন। এর মধ্যে ভারত থেকেই আছেন কয়েক লাখ।

বৃহস্পতিবার( ১৪ জানুয়ারি) সকালে হোয়াটস এ্যাপ খোলামাত্র তাদের ফোনে পপ-আপ করে একটি মেসেজ, যাতে জানানো হয় হোয়াটস এ্যাপ তাদের ইউজার ডেটা ফেইসবুক ও তার প্রোডাক্টগুলোর সঙ্গে শেয়ার করে যাবে।

মোবাইল এ্যাপের ইনটেলিজেন্স ডেটা জানিয়েছে, জানুয়ারির ৭ তারিখে হোয়াটস এ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসি সামনে আনার পর থেকেই ভারতের অন্তত ১২ লাখ মানুষ সিগনাল ও ১৭ লাখ মানুষ টেলিগ্রাম এ্যাপ ডাউনলোড করেছেন।

অন্যদিকে ভারতের প্রধান খবরের কাগজগুলোতে বিরাট বিজ্ঞাপন দিয়েও মানুষের আশঙ্কা দূর করতে হিমশিম খাচ্ছে হোয়াটস এ্যাপ, নতুন বছরের প্রথম ৭দিনেই তাদের ডাউন লোডের হার কমেছে ১১ শতাংশ। হোয়াটস এ্যাপের জন্য দুনিয়ার সবচেয়ে বড় বাজার ভারত, ৩৪ কোটিরও বেশি মানুষ দেশটিতে নিয়মিত এ্যাপটি ব্যবহার করেন।

যদিও এটা খুব নতুন কথা নয় এবং সেই ২০১৪ সাল থেকেই হোয়াটস এ্যাপের মালিকানা ফেসবুকেরই, তারপরও নিজস্ব তথ্যের গোপনীয়তা বজায় রাখা নিয়ে মানুষের আশঙ্কাই হোয়াটসএ্যাপ সম্পর্কে তাদের সন্দিগ্ধ করে তুলেছে। বিবিসিকে বলছিলেন ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিংয়ের অধিকর্তা সন্দীপ সেনগুপ্ত।

তার কথায়, ‘প্রাইভেসির ক্ষেত্রে মানুষ যেগুলোকে মূল্য দেয়, যেমন এন্ড-টু-এন্ড এনক্রিপশন, ডেটা শেয়ার না-করা ; এই সব ফিচার হোয়াটস এ্যাপে ছিল বলেই কিন্তু মানুষ সেটা বেছে নিয়েছিল, এই এ্যাপটা এত জনপ্রিয় হয়েছিল।’

অন্য দিকে গোপনীয়তা লঙ্ঘনের জন্য ফেসবুকের দুনিয়া জুড়ে মারাত্মক কুখ্যাতি। তাদের বিরুদ্ধে অজস্র মামলা হয়েছে, বিপুল জরিমানা হয়েছে- প্রাইভেসি ভায়োলেশনের ক্ষেত্রে তারা একেবারে হ্যাবিচুয়াল অফেন্ডার বলা যেতে পারে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা