টেকলাইফ

বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে সিম্ফনি মোবাইল

সান নিউজ ডেস্ক : দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশেই মোবাইলের প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবিএ) উৎপাদন করছে।

সাভারের আশুলিয়ার আউক পাড়ায় প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পিসিবিএর পরীক্ষামূলক উৎপাদন। প্রাথমিক পর্যায়ে এ কারখানা থেকে প্রতি মাসে দুই লাখ পিসিবিএ উৎপাদন ও দুই হাজার মানুষের কর্মসংস্থান পরিকল্পনা করেছে সিম্ফনি।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রায় ৬৭ হাজার বর্গফুট জায়গায় নির্মাণ করা হচ্ছে কারখানাটি। এটি এ প্রতিষ্ঠানের দ্বিতীয় কারখানা। এ কারখানা থেকেই পিসিবিএ উৎপাদন করবে সিম্ফনি। এ কারখানায় পিসিবিএর পাশাপাশি মোবাইল, ডিসপ্লে, চার্জার, হেডফোন, ডেটা কেবলসহ অন্যান্য এ্যাক্সোসরিজ উৎপাদন করা হবে।

সিম্ফনি মোবাইলের এমডি জাকারিয়া শাহীদ বলেন, প্রথম থেকেই দেশে মোবাইল উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিম্ফনি। এ লক্ষ্যে প্রথম কারখানা উদ্বোধনের পরপর দ্বিতীয় কারখানা তৈরির কাজে হাত দেয় সিম্ফনি।

এর সফলতায় দুই বছরের মধ্যেই আমরা দ্বিতীয় কারখানা থেকে উৎপাদন শুরু করতে পেরেছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও সিম্ফনি মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ রফতানি করার পরিকল্পনা সিম্ফনির রয়েছে বলে জানান জাকারিয়া শাহীদ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা