খেলা

৬০ রানেই অল আউট নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: ৬০ রানেই গুটিয়ে গেলো নিউজিল্যান্ড। জ্যাকব ডুফির উইকেটের পতনের মধ্য দিয়ে মাত্র ৬০ রানেই অল আউট হয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড দল।

১৬ ওভার ৫ বলেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড দল। কিউইদের ইতিহাসে এটি যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটা। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অল আউট হয়েছিল ৬০ রানেই।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ১১ বলে ৫ রানে উইল ইয়ং, রাচিন রবীন্দ্র শুন্য ও সিলন ডে গ্রানধুমি ৪ বলে এক রান ও টম ব্লান্ডেল ৬ বলে ২ রান নিয়ে আউট হয়েছেন। কলি কনচি সাকিবের ৩ বলে শুন্য করে আউন হন। তা ছাড়া হ্যানরি নিকলস ২৪ বলে ১৮ রান করে সাইফুদ্দিনের বলে আউট হন। এজাজ প্যাটেল ৬ বলে ৩ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। ডুআগ ব্রাসেয়েল ৭ বলে ৫ রান করে মোস্তাফিজের বলে আউন হন। জ্যাকব ডুফি ৫ বলে ৩ রান নিয়ে মোস্তাফিজের বলে আউট হন।

নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই আঘাত হানেন বাংলাদেশি স্পিনার মাহেদী হাসান। তার বলে ইনিংসের তৃতীয় ডেলিভারিতে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেছেন রাচিন রাভিন্দ্রা। অভিষিক্ত এই ব্যাটার ফিরেছেন শূন্য রানে।

এর আগে টসে জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে একাদশে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখ। একাদশে নেই সৌম্য সরকার।

অন্যদিকে নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্রর। পেস বোলিংয়ে নিউজিল্যান্ড ডগ ব্রেসওয়েলের সঙ্গে দলে আছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রাবিন্দ্র, টম ব্লানডেল, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক ও উইকেট কিপার), হ্যানরি নিকলস, কোলে কনচি, ডুআগ ব্রাসেয়েল, এজাজ প্যাটেল, ব্লেইর টিকার ও জ্যাকব ডুফি।

বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা