খেলা

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক: দুপুর গড়িয়ে বিকেল না হতেই শুরু হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল ৪টায়।

কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে থাকছেন কারা? অস্ট্রেলিয়া সিরিজের একাদশ থেকে দুটি পরিবর্তন এক প্রকার নিশ্চিত। লিটন দাস ও মুশফিকুর রহিম দলে ফেরায় জায়গা হারাতে হবে সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারীকে।

মুশফিক ফিরলেও কোচ রাসেল ডমিঙ্গোর কথামতো উইকেট কিপিংয়ে প্রথম দুই ম্যাচে থাকছেন সোহান। পরের দুই ম্যাচে থাকবেন মুশফিক। আর পঞ্চম ম্যাচে দুজনের পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত হবেন কে করবেন কিপিং।

ওপেনিংয়ে লিটনের সঙ্গে মোহাম্মদ নাঈমকেই দেখা যাবে। সবশেষ সিরিজে নাঈম রান পেলেও আরেক ওপেনার সৌম্য ছিলেন অফ-ফর্মে। তিনে যথারীতি সাকিব আল হাসান। চারে মুশফিকের ওপরই ভরসা টিম ম্যানেজম্যান্টের। এরপর ব্যাটিংয়ে আসতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।

পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। আর স্পিনে নাসুম আহমেদের সঙ্গে হাত ঘোরাবেন সাকিবও মেহেদী। এই সিরিজে আমিনুল ইসলাম বিপ্লব দলে ফিরলেও একাদশে তার থাকার সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা