খেলা

করোনা মোকাবিলায় জার্মান ক্লাবগুলোর ব্যতিক্রমী উদ্যোগ  

স্পোর্টস ডেস্ক:

ইউরোপে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জার্মান বুন্দেসলিগার ক্লাবগুলো।

এফসি শালকের গোলকিপার মার্কাস স্কুবোট নিজেই স্থাপন করেছেন অনন্য নজির। তিনি নিজ হাতে কেক তৈরি করে সমর্থকদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।

করোনা মোকাবিলায় নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে তারা। এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যকর্মীদের মাঝে পানীয় বিতরণ। এছাড়া বয়স্ক ভক্তদের জন্যও আলাদা উদ্যোগ নিয়েছে তারা।

এর আগে করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে শুরু থেকেই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বুন্দেসলিগার সব দল। তবে নতুন এই কার্যক্রম অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।

জার্মান ক্লাবগুলো যেনো তাদের কাজের মাধ্যমে আরেকবার প্রমাণ করল, 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা