খেলা

ম্যারাডোনাকে নিয়ে যত সিনেমা

বিনোদন ডেস্ক : ফুটবল ইশ্বরের বিদায়ে কাঁদছে ফুটবল বিশ্ব। ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে ম্যারাডোনা ফুটবল খেলেছেন মাত্র ২১ বছর। ৬০ বছরের জীবনে বাকি ৩৯ বছর ফুটবলের বাইরে। কিন্তু এই ২১ বছরে ফুটবল মাঠে নিপুণ শিল্পীর মত যে ছবি এঁকেছিলেন, তা তাকে এনে দিয়েছে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতি।

বুধবার (২৫ নভেম্বর)আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ফুটবল কিংবদন্তি। ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারাবিশ্বেই। শুধু ক্রীড়াঙ্গনের মানুষই নয়, সারা বিশ্বের নানা শ্রেণি-পেশার মানুষ ম্যারাডোনার মৃত্যুতে শোকে মুহ্যমান।

এই ম্যারাডোনার খ্যাতি কোথায় ছিলো না? সেই খ্যাতিকেই কাজে লাগিয়ে যুগে যুগে তৈরি হয়েছে অনেক সিনেমা ও ডকুমেন্টারি। চলুন দেখে নেয়া যাক সেগুলোর বিস্তারিত-

ম্যারাডোনা, দ্য গোল্ডেন কিড
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে নিয়ে সর্বপ্রথম নির্মিত হয় ‘ম্যারাডোনা, দ্য গোল্ডেন কিড’ নামের একটি ডকুমেন্টারি। এক ঘণ্টা ৩৩ মিনিটের এ তথ্যচিত্রে উঠে এসেছে না জানা ম্যারাডোনার অনেক কিছু। এটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। ডকুমেন্টারিটি পরিচালনা করেন জিন-ক্রিস্টোফ রোজ।

আমান্ডো আ ম্যারাডোনা
আর্জেন্টাইন চলচ্চিত্রকার হাভিয়ের ভাসকেস পরিচালিত ‘লাভিং ম্যারাডোনা’ নামে একটি সিনেমা ২০০৭ সালে মুক্তি পোয়। এর মূল শিরোনাম Amando a Maradona। এক ঘণ্টা চার মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন জাভিয়ের মার্টিন ওয়াজকেজ। এ সিনেমায় দেখানো হয়েছে আর্জেন্টিনার ফুটবলার ম্যারাডোনা কীভাবে বিপ্লবের সঙ্গে জড়িয়ে গেলেন। কীভাবে কিউবায় তিনি দারুণ এক প্রেরণার নাম হয়ে উঠলেন।

ম্যারাডোনা, দ্য হ্যান্ড অব গড
এটি ম্যারাডোনার বায়োপিক। কিংবদন্তির জীবনের নানা গল্প নিয়ে এই সিনেমাটি তৈরি করেছেন ইতালিয়ান চলচ্চিত্রকার মার্কো রিসি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ইতালিয়ান সিনেমাটির মূল নাম ‘Maradona - La mano de Dios’। আর আন্তর্জাতিক বাজারে ছবিটি ‘ম্যারাডোনা, দ্য হ্যান্ড অব গড’ নামে পরিচিত।

এখানে আর্জেন্টাইন ফুটবলারের পুরো জীবন উঠে এসেছে ক্যামেরার শক্তিতে। ১ ঘণ্টা ৫০ মিনিটের এই সিনেমায় শিশু ম্যারাডোনা চরিত্রে গঞ্জালো আলার্কন, কৈশোর চরিত্রে আবেল আয়ালা ও যুবক রূপে মার্কো লিওনার্দি অভিনয় করেছেন। ম্যারাডোনার স্ত্রী ক্লাওদিয়ার চরিত্রে অভিনয় করেছেন আর্জেন্টাইন অভিনেত্রী জুলিয়েতা দিয়াজ। ছবিটি খুবই প্রশংসিত ফুটবল বিশ্বে।

ম্যারাডোনা বাই কুস্তুরিৎসা
‘হ্যান্ড অব দ্য গড’-এর মালিক ম্যারাডোনাকে নিয়ে যত নির্মাণ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রশংসিত ‘ম্যারাডোনা বাই কুস্তুরিৎসা’। এই ডকুমেন্টারিটি দুইবার কান ফিল্ম ফ্যাস্টিভ্যালের সর্বোচ্চ পদক পাম দি'অরজয়ী সার্বিয়ান চলচ্চিত্রকার এমির কুস্তুরিৎসা নির্মাণ করেছেন। এক ঘণ্টা ৩৬ মিনিটের তথ্যচিত্রটি প্রিমিয়ার হয়েছিলো ২০০৮ সালের কান ফিল্ম ফ্যাস্টিভ্যালে।

ব্যক্তিজীবনের বিতর্ককে পেরিয়ে ম্যারাডোনাকে একজন দার্শনিক ও চিন্তাবিদ হিসেবে হাজির করেছেন পরিচালক। তার বৈপ্লবিক ভাবনাগুলোও এখানে ফুটে উঠেছে যা খুব সহজেই দর্শকের মনে দাগ কেটে যায়। ম্যারাডোনা ভক্তদের উচিত হবে না দেখে থাকলে এই ডকুমেন্টারিটি আজই দেখে ফেলা।

দিয়াগো ম্যারাডোনা
১৯৮৪ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ইতালিয়ান ক্লাব নাপোলিতে নাম লেখান ম্যারাডোনা। পরের গল্পটা সবার জানা। নাপোলির ইতিহাস বদলে দেয়া সুপারস্টার ম্যারাডোনা। আজও তার সম্মানে দলটি ১০ নম্বর জার্সি তুলে রেখেছে। সেই নাপোলিতে নাম লেখানো এবং অখ্যাত এক ক্লাবকে সিরি-এ ও উয়েফা কাপ (বর্তমানে চ্যাম্পিয়নস লীগ) জেতানোর দুর্দান্ত গল্পকে ঘিরে তৈরি ডকুমেন্টারি ‘দিয়াগো ম্যারাডোনা’।

এটি নির্মাণ করেছেন ব্রিটিশ চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়া। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই তথ্যচিত্রটির দৈর্ঘ্য ১৩০ মিনিট। এখানে দেখা যাবে ম্যারাডোনার কিছু বিরল ফুটেজ। এটিও কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা