রোনালদোর বিরুদ্ধে আবারও হচ্ছে ধর্ষণ মামলার শুনানি
খেলা

 রোনালদোর বিরুদ্ধে আবারও হচ্ছে ধর্ষণ মামলার শুনানি

স্পোর্টস ডেস্ক :

আবারো ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ। অবশ্য এটা ১০ বছর আগের ঘটনা। লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করেছেন বলে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এক নারী। ওই ঘটনা এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছিলো। রোনালদোর বিরুদ্ধে এ নিয়ে ধর্ষণ মামলাও দায়ের হয়েছিল। শুনানিও অনুষ্ঠিত হয়েছিল। এবার আবারও যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে সেই র্ধষণ মামলার আবারও শুনানি শুরু হতে যাচ্ছে। নেভাদায় ফেডারেল জজের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই শুনানির। রোনালদোকেও হয়তো উপস্থিত থাকতে হবে সেই শুনানিতে।

তবে এখনও শুনানির নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। যদিও ইউএস ডিস্ট্রিক্ট জজ জেনিফার ডোরসি বলেছেন, তিনি দুই পক্ষের আর্গুমেন্ট শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন ক্যাথেরিন মায়োরগা (ধর্ষণের অভিযোগ তোলা নারী) ২০১০ সালে টাকার বিনিময়ে চুক্তিতে যৌন সম্পর্ক করার জন্য মানসিকভাবে ফিট ছিলেন কি না। লাস ভেগাসের হোটেলে রোনালদোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের বিনিময়ে সেই নারীকে (ক্যাথেরিন মায়োরগা) এক প্রতিনিধির মাধ্যমে ৩ লাখ ৭৫ হাজার ডলার প্রদান করেছিলেন রোনালদো।

রোনালদোর অ্যাটর্নি পিটার ক্রিশ্চিয়ানসেন এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি মায়োরগার আইনজীবী প্যনেলের প্রধান লেসলি মার্ক স্টোভালও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি ইমেইল, ফোন কিংবা মেসেজের কোনো উত্তর দেননি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা