খেলা

টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক : আর ২০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এরপরই মাঠে ফিরতে পারবেন সাকিব।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের কিন্তু টেস্ট দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে স্থগিত হওয়া টেস্ট সিরিজেই সাকিবকে খেলানোর ইচ্ছা ছিল বিসিবির। ২৯ তারিখ থেকে নিষেধাজ্ঞামুক্ত হচ্ছেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছা ছিল, সাকিবকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলাবেন।

সে লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরে বিকেএসপিতে নিবিড় অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি। দুই কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সালাউদ্দিনের তত্বাবধানে বিকেএসপিতে সাকিব কিভাবে অনুশীলন করেছেন, তা কাক-পক্ষিও জানে না।

কিন্তু এরই মধ্যে যখন শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলো, তখন সাকিব আর দেশে বসে থাকলেন না। ফিরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে রয়েছেন তার স্ত্রী এবং দুই কন্যা। তাদের কাছেই ফিরে গেছেন সাকিব।

এরই মধ্যে মঙ্গলবার বিসিবি সভাপতি ঘোষণা দিলেন, মধ্য নভেম্বরে ৫ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন নিজেই বললেন, ‘অবশ্যই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব।’

তবে বিসিবি সভাপতি এখনও নিশ্চিত নন, ৫ দলের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট করপোরেট লিগ নাকি বিসিবি লিগ। মাশরাফির প্রসঙ্গ আসার পর বিসিবি বিগ বস জানিয়েছিলেন, সামনের তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট নয়, নেক্সট এভেইলেবল টুর্নামেন্টেই খেলবেন মাশরাফি।

সেই নেক্সট এভেইলেবল টুর্নামেন্ট সম্পর্কে জানাতে গিয়ে পাপন বলেন, ‘পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি। তবে এটা কি করপোরেট লিগ হবে নাকি গত বিপিএলের মত বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে, এটা আমি বলতে পারছি না। বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি।’

তবে কথাবার্তা চলছে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে- এটা জানিয়ে পাপন বলেন, ‘তিনটা করপোরেট হাউজের সঙ্গে কথা হচ্ছে। তবে তারা কোনো না কোনোভাবে বোর্ডের সাথে জড়িত। তারা রাজি। এমনও হতে পারে, বোর্ডে এবং করপোরেট হাউজগুলোকে নিয়ে একটা টর্নামেন্ট হবে।’

বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, পাঁচ দলকে নিয়ে যে টুর্নামেন্ট শুরু হবে মধ্য নভেম্বরে। বিদেশি ক্রিকেটারও খেলতে পারে সেখানে। প্রতিটি দলে ১৫ জন করে ৭৫ জন খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে দিতে পারি। বিদেশি নিবো কি নেবো না পরে বসে ঠিক করবো।

তখনই বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, এই ৫ দলের টুর্নামেন্টে খেলবেন সাকিব এবং এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফেরা হবে তার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা