ফাইল ছবি
জাতীয়

আইএলও’র সহযোগিতা চাইলেন আইনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আইএলও মহাপরিচালকের সহযোগিতা চাইলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন: নাবিকরা নিরাপদে আছে

বুধবার (১৩ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুইজারল্যান্ডের জেনেভা সফররত আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার (১২ মার্চ) আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতা ও অংশীদারিত্ব অব্যাহত রাখার অনুরোধ জানান।

আরও পড়ুন: আগামীকাল দেশে ফিরছেন রাষ্ট্রপতি

আইএলও মহাপরিচালক হোংবো বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতির প্রশংসা করেন। আইনমন্ত্রীর আমন্ত্রণে মহাপরিচালক ২০২৪ সালে বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেন।

বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও শ্রম সচিব ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা