ছবি: সংগৃহীত
জাতীয়

রমজানে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, রমজান মাসে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাখা হবে। এ সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাস্তায় ডিএমপির বিশেষ ডিপ্লোমেন্ট থাকবে, যাতে মানুষ ঘরে গিয়ে ইফতার করতে পারে।

আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর ডিএমপি সদর দফতরে মাহে রমজানের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভার পর এ কথা জানান তিনি।

হাবিবুর রহমান জানান, রমজানে মানুষ যেন বাসায় গিয়ে প্রিয়জনের সাথে ইফতার করতে পারেন, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম বিভাগও কাজ করবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: ফের বাংলাদেশে ২৯ বিজিপি সদস্য

এ সময় রাস্তায় আমাদের বিশেষ ডিপ্লোমেন্ট থাকবে। যাতে মানুষ ঘরে গিয়ে ইফতার করতে পারে। এছাড়া মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করবে আমাদের ট্রাফিক ও ক্রাইম অফিসাররা।

ডিএমপি কমিশনার আরও জানান, কেউ কৃত্রিম উপায়ে ও কারসাজি করে দ্রব্যমূল্য বাড়ালে তাদের বিরুদ্ধে অন্যান্য সংস্থার সাথে কাজ করবে পুলিশ।

গাড়ি পার্কিংয়ের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে কেউ রাস্তায় গাড়ি পার্কিং করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: চকবাজারে কারখানায় আগুন

হাবিবুর রহমান বলেন, রমজান মাসে আমাদের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সব বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। ট্রাফিক নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা দরকার।

তিনি বলেন, যারা গাড়ি ব্যবহার করছেন, যারা গাড়িতে চড়ছেন ও যারা রাস্তার আশপাশে ব্যবসা করছেন, তাদের সহযোগিতা দরকার। না হলে ৩০৬ বর্গকিলোমিটার জায়গার ভেতরে যেখানে সোয়া ২ কোটি লোক বসবাস করে, সেখানে পুলিশ রাতারাতি ট্রাফিক সমস্যা সমাধান করে দিতে পারবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা