সংগৃহীত ছবি
জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে নিহত ১ 

নিজিস্ব প্রতিবেদক: রাজধানীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় মো. মফিজ (৫২) নামে এক সিএনজি অটোরিকশাচালক অজ্ঞান পার্টির কবলে পড়ে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নতুন দুটি জাহাজ যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে

রোববার (১০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মফিজ টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন

সিএনজি অটোরিকশার মালিক আল আমিন জানান, মফিজ আমার গাড়িটি ভাড়ায় চালাতেন। আজ রাতে ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দিয়ে জানায় আমার গাড়ির ড্রাইভার নাকি সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছে। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান মফিজ আর বেঁচে নেই। আমার ধারণা প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে ফেলে রেখে গেছে। চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় গাড়িটি নিয়ে যেতে পারেনি তারা।

ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা