সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকায় রেস্টুরেন্টে অভিযান, আটক ২৫

নিজস্ব প্রতিবেদক: ডিএমপি রাজধানীর গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রেস্টুরেন্টে অভিযান পরিচালনা পরিচালনা করা হয় এবং অভিযানে নানা অনিয়মের অভিযোগে ২৫ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পৃথকভাবে চলে এসব অভিযান।

ডিএমপি সূত্রে জানা গেছে , মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এসব রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ যথাযথ অনুমতি রয়েছে কি না তা দেখা হয়।

অভিযান সূত্রে জানা যায়, শুধু ধানমন্ডি এলাকাতেই ১৯টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে পুলিশ।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, অভিযান চালিয়ে কয়েকটি খাবারের দোকানের ব্যবস্থাপকসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর গুলশান এলাকায় প্রায় ১০টি খাবারের দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

অপরদিকে রাজধানীর উত্তরা এলাকার ২০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থ প্রতীম জানান, উত্তরা এলাকার ২০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ডিসি সম্মেলন শুরু আজ

এ ছাড়া সন্ধ্যার পর থেকে বসুন্ধরা এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ।

ভাটারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, অভিযানে খোঁজার চেষ্টা করেছি রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আছে কি না এবং যথাযথ অনুমতি আছে কি না। এর মধ্যে ফুটপাত দখল করে বিভিন্নভাবে রেস্টুরেন্ট পরিচালনা করার দায়ে তিন জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা