ছবি: সংগৃহীত
জাতীয়

বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের জয়লাভের পর ঈর্ষান্বিত হয়ে বিএনপি বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল।

আরও পড়ুন: নালিশ করাই বিএনপির রাজনীতি

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে আগরতলা প্রেসক্লাব প্রতিনিধিদলের সাথে মতবিনিময়ের আগে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে আওয়ামী লীগই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল। তার এ কথার পরিপ্রেক্ষিতে মন্ত্রী উল্লিখিত অভিযোগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রিজভী সাহেবের এ বক্তব্য টেলিভিশনে শুনেছি, অনলাইনে দেখেছি। এ বক্তব্য আমার কাছে পাগলের প্রলাপ মনে হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ।

নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৩৩ আসন পেয়ে সরকার গঠন করে। বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন। এরকম বিপুল রায় পেয়ে সরকার গঠন করার পর এমন জঘন্য ঘটনা কেন ঘটাবে সরকার?

আরও পড়ুন: এভিয়েশনকে স্মার্ট করতে কাজ চলছে

তিনি বলেন, সেদিন আওয়ামী পরিবারের সদস্যরাই বেশি নিহত হয়েছিলেন। এমনকি তৎকালীন আইজিপির জামাতাও নিহত হন।

হাছান মাহমুদ প্রশ্ন তোলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুপুরের আগে ঘুম থেকে জাগেন না। কিন্তু সেদিন খালেদা জিয়া কোন কারণে সকালেই ঘুম থেকে উঠে ক্যান্টনমেন্ট থেকে বের হলেন?

তার গতিবিধি সন্দেহজনক ছিল। এতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি যে সরাসরি যুক্ত, সেটিই প্রমাণিত। অতএব রুহুল কবির রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ।

বিএনপি যখন ক্ষমতায় ছিল, তাদের দুর্নীতি-লুটপাটের কারণে পরপর ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে এফবিআই বাংলাদেশে এসেছিল। বিএনপি নেতা মঈন খান হয়ত এসব কথা ভুলে গেছেন।

আরও পড়ুন: কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী

মন্ত্রী বলেন, ৭ জানুয়ারি বিএনপি আশা করেছিল, নির্বাচন হবে না। মানুষ যাতে ভোট দিতে না যায়, সেই প্রার্থনা করেছিল তারা। কিন্তু ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে।

যখন একটি সুন্দর নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব অভিনন্দন জানিয়েছে, বাইডেন চিঠি দিয়ে প্রশংসা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নও প্রশংসা করেছে, তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে।

বিএনপির কর্মীরা গ্রেফতার হচ্ছেন- এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ ধরা পড়ে চুরি-ডাকাতি বা বিভিন্ন অপরাধে। বিএনপি তাদের কর্মী বলছে কিনা, সেটাই এখন প্রশ্ন।

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তাদের সাথে দেখা করেছে সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যাতে নতুন উচ্চতায় নেয়া যায়, এ বিষয়ে আলোচনা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা