ছবি: সংগৃহীত
জাতীয়

মিথ্যা খবর বন্ধে ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংসদে আসবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এর মাধ্যমে তথ্য ও সম্প্রচার নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেবে সরকার।

আরও পড়ুন: শবেবরাতের মাহাত্ম্যে দেশ গড়ার আহ্বান

রোববার (২৫ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদারের প্রশ্ন- অনেক অনলাইন সংবাদ মাধ্যম মিথ্যা সংবাদ করে অস্থিরতা সৃষ্টি করে, অপপ্রচার করে। এগুলো বন্ধে আইন করা হবে কি না।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের সংবিধানে বলা আছে, মৌলিক অধিকারের মধ্যে রয়েছে বাকস্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সেই নিরিখে এবং যথাযথ মর্যাদা দিয়ে আইন প্রণয়ন করতে হয়।

আরও পড়ুন: পিলখানার বিচার দ্রুত শেষ হবে

তিনি জানান, আইন অলরেডি একটা আছে, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আমি সংসদ সদস্যকে জানাতে চাই, সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং আরও কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংসদে আসবে।

এর মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায় সে ব্যবস্থা সরকার নেবে। পাশাপাশি আমি বলে রাখতে চাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোনোভাবে খর্ব করবে না সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা