ছবি: সংগৃহীত
জাতীয়

খিলক্ষেত কাঁচাবাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পুরো বিবরণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন: সড়কে প্রাণ ঝরল স্কুলছাত্রের

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ৪ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪ টার দিকে খিলক্ষেত কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে ৫ টার দিকে ফায়ার সার্ভিস এসে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৬টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগুনে কয়েকটি ভাঙারি ও চায়ের দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে এখনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কিছু কাঁচা ঘর পুড়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা