ছবি: সংগৃহীত
জাতীয়

হজের খরচ কমলো

আন্তর্জাতিক ডেস্ক: এবার অভ্যন্তরীণ হাজি, নিজ নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আরও পড়ুন: ৩০ হাজার টন চিনি দিচ্ছে ভারত

আগামী জুন মাসে শুরু হবে হজের নতুন মৌসুম। চাঁদ দেখা সাপেক্ষে, এ বছর ১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ অর্থাৎ ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, প্রবাসী ও নিজ দেশের নাগরিকেদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। গতকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার হজযাত্রীদের জন্য ইলেকট্রনিক পদ্ধতি চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আরও পড়ুন: ক্ষমতা ভাগাভাগির কথা ভাবছে নওয়াজ-ভু্ট্টো

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এবার অভ্যন্তরীণ হাজিদের জন্য ৪ টি প্যাকেজ থাকবে, যার মধ্যে একটি হলো কম খরচের প্যাকেজ। প্যাকেজটির মূল্য কমিয়ে ৩১৪৫ সৌদি রিয়াল করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৯২ হাজার টাকা।

পাশাপাশি পবিত্র স্থানগুলোতে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০-৩০০ রিয়াল করা হয়েছে। যদিও এ বিষয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আগে পবিত্র মক্কায় নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখা হতো। এবার নিয়ম করা হয়েছে, যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে, সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে।

আরও পড়ুন: শত্রুতা চায় না বাংলাদেশ

উল্লেখ্য, ২০১০ সালে হাজিদের পরিবহনের জন্য আল মাসেয়ার ট্রেন সার্ভিস চালু করা হয়। এ সার্ভিসের ট্রেনগুলো মিনা, আরাফাত ও মুজদালিফাহর ৯টি স্টেশনের মধ্যে চলাচল করে।

শাটল ট্রেন সেবার মাধ্যমে মক্কার সাথে সৌদির অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হয়েছে। এ রুটের শেষ স্টেশনটি মিনার জামারাত সেতুর কাছে অবস্থিত। এ স্থানে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নুড়ি-পাথর নিক্ষেপ করা হয়। সূত্র: গালফ নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা