সংগৃহীত ছবি
জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আগামী সপ্তাহে নতুন দাম নির্ধারণ

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আইয়ুব আলী বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট। আমার মধ্যবিত্তের পরিবার। দুইটা রিকশা আছে ভাড়া দেই আর এই ছেলে যা বেতন পায় তা দিয়েই সংসার চলে আমার। আমার মেয়েটারে ধানমন্ডির একটি কলেজে লেখাপড়া করাইতাছি। গতকাল রাতে দোকানে বেতন আনতে গিয়েছিল সে। পথে এলিফ্যান্ট রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

আরও পড়ুন: এবারের নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম

তিনি আরও জানান, আমাদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার ক্ষিরকাঠি গ্রামে। বর্তমানে হাজারীবাগের গজমহল রোডে ভাড়া থাকে। তিনি এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানের কর্মচারী ছিল।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা