সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে উত্তরার পূর্ব থানার জসীমউদ্দীন ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি, গেজেট আজ

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল আলম এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ভোরে ঐ ফ্লাইওভারের ঢালে আমরা ডিউটি করছিলাম। লোক মাধ্যমে এ সময় জানতে পারি ফ্লাইওভারের ওপরে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। ঘটনাস্থলে গিয়ে ঐ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, ঐ যুবক বেঁচে নেই।

আরও পড়ুন: গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশেপাশে লোকদের জিজ্ঞাসা করে ঐ যুবকের পরিচয় জানতে পারিনি। সম্ভবত যুবকটির পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ঐ যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা