সংগৃহীত
জাতীয়

রাজধানীতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের আবর্জনা বহনের গাড়ির ধাক্কায় মো. রোমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার বোন মরিয়ম বেগমও আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় রোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

আহত মরিয়ম জানান, ডেমরা প্যাকেজিং কোম্পানিতে চাকরি করি। পরিবারের অমতে প্রায় ৩ মাস আগে নিজের পছন্দে বিয়ে করি। আজ ৩ মাস পর প্রেসের মেইন রোডে ভাইয়ের সঙ্গে দেখা হয় আমার। এতদিন পর আমরা ভাই-বোন দুজন ২ জনকে দেখে কান্নাকাটি করি। পরে ভাই বলে রাস্তার ঐ পারে গিয়ে চায়ের দোকানে বসি। এ সময় ভাইয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ দ্রুত গতির ময়লার গাড়ি আমার দিকে এলে ভাই আমাকে দূরে সরিয়ে নিজে ঐ গাড়ির ধাক্কা খায়।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

তিনি আরও বলেন, আমার ভাই কদমতলীর প্যাকেজিং কোম্পানিতে কর্মরত ছিলেন। কদমতলী এলাকাই ভাই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। এছাড়াও নিহতের বোনের চিকিৎসা চলছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা