সংগৃহীত ছবি
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন 

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্ক‌রের আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি (বুধবার) নয়া দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এ‌টি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-এডিবির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারত সফরে যাচ্ছি আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাব। সম্ভবত সফরটা ৩ দিনের জন্য। এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু ৭ ফেব্রুয়ারি যাচ্ছি। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: রাজধানীতে প্রকৌশলীর লাশ উদ্ধার

উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার প্রস্তুতি ছিল পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু আবহাওয়াজনিত কারণে শেষ পর্যন্ত উগান্ডায় যাওয়া হয়নি মন্ত্রীর। আজ রাতে উগান্ডায় উদ্দেশ্যে ফের ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, কাম্পালায় ন্যাম সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের কথা ছিল হাছান মাহমুদের। আবহাওয়াজনিত কারণে উগান্ডায় যেতে না পারায় আজ আর বৈঠকটি হয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা