ছবি: সংগৃহীত
জাতীয়

তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দেশের ৪ টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। তার মানে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আজ প্রথম অফিস করছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

রোববার (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রাজধানী ঢাকাসহ সারা দেশে ঘন কুয়াশা পড়ছে। সকাল থেকে ঢাকাসহ সারা দেশেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের দিকে কুয়াশা কমবে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধান কমে যাওয়ায় এতো বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

তরিফুল নেওয়াজ কবির জানান, সহসাই বর্তমান আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় তাপমাত্রা কিছুটা বাড়লেও পরে তাপমাত্রা আবারও কমে যাবে। জানুয়ারি মাসটা বছরের সবচেয়ে শীতলতম মাস হিসেবে ধরা হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

আবহাওয়ার অধিদফতর বলছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা