ছবি: সংগৃহীত
জাতীয়

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জিনপিং

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-কানাডায় টর্নেডোতে নিহত ৩

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট। ঢাকার চীন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

অভিনন্দন বার্তায় চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, চীন-বাংলাদেশ প্রতিবেশী হিসেবে দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৪৯ বছরে ২ দেশ একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করছে। পাশাপাশি পারস্পরিক সুবিধা অর্জনে দুপক্ষই লাভবান হয়েছে।

চীন-বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং ২ দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের জন্য কাজ করছে, যা ২ দেশের জনগণের জন্য বাস্তবিক পক্ষে সুবিধাজনক ফলাফল বয়ে আনছে।

আরও পড়ুন: এ বছর ভোট দেবেন বিশ্বের অর্ধেক মানুষ

এছাড়া গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে ২ শীর্ষ নেতার সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে শি জিনপিং বলেন, আগস্টে আপনার সাথে গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলাম, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে।

এতে পরস্পরের মধ্যে রাজনৈতিক আস্থা বাড়াবে। সেই সাথে ঐতিহ্যগত বন্ধুত্ব উন্নীত করাসহ উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করবে। বার্তায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট।

একই দিনে শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

আরও পড়ুন: ২০২৩ সালে ৬৬১৮ অভিবাসীর মৃত্যু

বার্তায় তিনি বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে এ ২ দেশ রাজনৈতিক আস্থাকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে।

শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার উন্নয়নে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নয়নে কাজ করতে প্রস্তুত, যাতে ২ দেশের জনগণ আরও লাভবান হয়।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) গণভবনে সাক্ষাৎ করে দ্বাদশ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ও আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা