সংগৃহীত
জাতীয়

ভোট দিলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিলেন রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম সুজন।

আরও পড়ুন: ভোটাররা তাদের বর্জন করেছে

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র তিনি ভোট দেন। একই সময় তার স্ত্রী শাম্মী আক্তার মনি ও ছেলে কৌশিক নাহিয়ান নাবিদ ভোট প্রদান করেছেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের নূরুল ইসলাম সুজন জানান, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আশাকরি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আমার নির্বাচনি এলাকায় রয়েছে। এখানে অন্তত ৫০% ভোট আসবে প্রত্যাশা করছি।

আরও পড়ুন: বিদে‌শি পর্যবেক্ষক কেন্দ্র ঘু‌রে ভোট পর্য‌বেক্ষণ করবে

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৩ জন। তারা হলেন- তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের লুৎফর রহমান রিপন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের আহমদ রেজা ফারুকী।

পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) ২০ ইউনিয়ন ও দুইটি পৌরসভার ১৩১টি ভোট কেন্দ্রের ৮৫৪টি কক্ষে ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ মোট ১ লাখ ৯৫ হাজার ৭১০ জন, নারী ১ লাখ ৯৪ হাজার ২২৮ জন ও হিজড়া ৩ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা