সংগৃহীত ছবি
জাতীয়

গণপরিবহনশূন্য রাজধানী

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। এমন একটি জাতীয় নির্বাচনের ভোটের দিন সকালে রাজধানীতে গণপরিবহনশূন্য দেখা গেছে। ফলে নাগরিকদের হেঁটে বা রিকশায় চড়ে যাতায়াত করতে দেখা গিয়েছে। যদিও ভোটের দিনকে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: বাধা-বিপত্তির পরও ভোটের পরিবেশ তৈরি করেছি

অপরদিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ভোট বর্জন করে আজ গণকারফিউর পালন করছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, কাকরাইল ও শান্তিনগর ঘুরে সড়কে বাস না থাকার বিষয়টি চোখে পড়ে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্বাচন উপলক্ষে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

আরও পড়ুন: ঢাবিতে ৭ ককটেল বিস্ফোরণ

নগরবাসীর ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য বাস চলাচল বন্ধের কোন নির্দেশনা দেওয়া হয়নি কিন্তু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে নির্বাচন উপলক্ষ্যে ৯০ শতাংশ বাস পুলিশ রিকুইজিশন করে নিয়েছে।

রাজধানীর সড়ক ঘুরে দেখা যায়, রাস্তায় শুধু যানবাহন বলতে রিকশা রয়েছে। অনেকেই পায়ে হেঁটে চলাচল করছেন। কেউ কেউ যানবাহনে হিসেবে সাইকেল ব্যবহার করছেন। রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনী বলতে শুধুমাত্র পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত জানান, আমাদের গাড়ি তো চলবেই। তবে গাড়ি তো সব রিকুইজিশন করে ফেলেছে এবং তারপরও যা আছে সেগুলো চলবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা