সংগৃহীত
জাতীয়

নির্বাচন নিয়ে ইসির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারিত গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: প্রচারণায় প্রটোকল নেননি প্রধানমন্ত্রী

শুক্রবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতিতে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচারিত হতে পারে। এই সবের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক থাকবে না। কোনো ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানতে সবাইকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিটের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ

বিজ্ঞপ্তির নির্দেশনায় ইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো তথ্য সামনে এলে সঠিকতা যাচাই করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

এ ছাড়াও ভোটারদের উৎসাহ দিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমার ভোট আমি দেবো, দেখে-শুনে বুঝে যাকে খুশি তাকে দেবো।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা