জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও ওয়াহিদার দুই গাড়িচালক আটক
জাতীয়

জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও ওয়াহিদার দুই গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক:

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা উমর আলী শেখকে হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইউএনওর গাড়ি চালক হাফিজ ও ইয়াসিন নামে দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার পর তাদেরকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম জাফরের নেতৃত্বে ৭ দিনের রিমান্ডে নেয়া প্রধান আসামি আসাদুল ইসলাম, সহযোগী নবিরুল এবং সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে বাসার গৃহকর্মী জবেদা ও আসোলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এক পর্যায়ে জবেদাকে ছেড়ে দিলেও পুলিশ আসোলাকে এখনও জিজ্ঞাসাবাদ করছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা