সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকায় আসছে ভোলার গ্যাস

নিউজ প্রতিবেদক: দ্বীপজেলা ভোলা থেকে প্রথমবারের মতো ঢাকায় সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) আকারে গ্যাস সরবরাহ শুরু করা হচ্ছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ৫ জেলায় ভাষণ আজ

জানা যায়, আজ কূপ থেকে গ্যাস উত্তোলন করে তা সিএনজিতে রূপান্তর করে ঢাকায় আনা হবে। এরপর ঢাকা ও গাজীপুরের শিল্পকারখানায় সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।

সিএনজি আকারে গ্যাস আনার এ কার্যক্রম কিছুক্ষণ পরই রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হবে।

আরও পড়ুন : পলাতক দল আন্দোলনের ডাক দিয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো কোম্পানি ভোলার গ্যাস সিএনজি করে আনতে চলতি বছরের মে মাসে সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করবে ইন্ট্রাকো।

প্রসঙ্গত, প্রথম ধাপে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকায় সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা করছে সরকার।

ভোলার ২ গ্যাসক্ষেত্রে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। দৈনিক উৎপাদন সক্ষমতা ২০০ মিলিয়ন ঘনফুট এবং চাহিদা রয়েছে ৮০ থেকে ৮৫ মিলিয়ন ঘনফুট। এর ফলে শাহবাজপুর ও ভোলা গ্যাসক্ষেত্রের ৮টি কূপে দৈনিক প্রায় ১২০ এমএমসিএফ গ্যাস অব্যবহৃত থাকে। মূল ভূখণ্ডে গ্যাসের সংকট মেটাতে ভোলার বাড়তি গ্যাস কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে পাইপ লাইন নির্মাণ ব্যয়বহুল বলে সিএনজি আকারে গ্যাস আনার সিদ্ধান্ত হয়৷

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা