সংগৃহীত ছবি
জাতীয়

অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে

নিজস্ব প্রতিবেদক : যারা হরতাল-অবরোধ ডেকেছে তারাই ট্রেনে আগুন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আরও পড়ুন : নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতা করেছে। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে।

আরও পড়ুন : গাজায় ভবনে হামলা, নিহত ২৯

এদিন ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ ৪ যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

আরও পড়ুন : মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নেভায়।

এদিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে নাশকতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা