ছবি : সংগৃহিত
জাতীয়

আশুলিয়ায় বাসে আগুন, গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনায় বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: ঢাবি-বিজয় সরণি স্টেশন চালু

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন । এর আগে গেল রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)। তারা ২ জনই বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে বাসে আগুন

পুলিশ বলেন, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় নবীনগর চন্দ্র মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) আশুলিয়ায় একটি নাশকতা মামলা দায়ের হয়।

ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম অগ্নিসংযোগকারীদের শনাক্ত করতে কাজ শুরু করে। পরে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

আরও পড়ুন: নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক জানান, বাসে অগ্নিকান্ডের ঘটনায় গ্রেফতারদের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা