ছবি: সংগৃহীত
জাতীয়

পেঁয়াজের দাম বৃদ্ধিতে নজরদারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে সরকার।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বর আ’লীগের বিজয় র‌্যালি

সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রি পরিষদ সচিব মাহবুব হোসেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে মন্ত্রি পরিষদ সচিব জানান, পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে। আজ তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। দাম বৃদ্ধির যে ট্রেন্ড শুরু ছিল, আজ সে ট্রেন্ড নেই।

তিনি বলেন, সরকারের নির্দেশনা হচ্ছে -মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো। যারা এসবের সাথে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে কাজ করছে টিম।

আরও পড়ুন: মনোনয়ন ফিরে পেলেন বাগেরহাটের স্বতন্ত্র প্রার্থী

সচিব বলেন, এ সিদ্ধান্ত কেবিনেটে আলোচ্য বিষয় ছিল না। ওটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি সমস্যা তৈরি হয়, তখন ওই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা থাকেন, তাদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে, তাই আজ এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা