সংগৃহীত
জাতীয়

ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে মো. তানভীর হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পেশায় সে বিকাশের দোকানদার ছিলেন।

আরও পড়ুন: এবার ইউএনও বদলির প্রস্তাব

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই তমাল জানান, রাতের খাবার খেয়ে আমার ভাই প্রায়ই হাঁটাহাঁটি করত। আজ রাতে বৃষ্টি হওয়ায় রাস্তায় না গিয়ে সে ছাদে হাঁটতে যায়। এমন সময় অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হয়। আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

আরও পড়ুন: বাড্ডায় বাসে আগুন

তিনি আরও বলেছেন, আমরা আজিমপুর ভাট মসজিদ এলাকায় নিজেদের বাড়িতে থাকি। আমার বাবার নাম আবুল হোসেন। আমার ছোট ভাই ঐ এলাকাতেই মোবাইল বিকাশের দোকান চালাতও।

এই বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা