সংগৃহীত
জাতীয়

ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা খুঁজছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দিবে না। ২০০৮ সালে ৩০ টি আসন পেয়েছে তারা, ১৮ তে পেয়েছে মাত্র ৬টি। এজন্য নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে তারা।

আরও পড়ুন: প্রতিবন্ধী সমাজের অবিচ্ছেদ্য অংশ

রোববার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগ এর ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

এই সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ৪ জনকে আটক করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, আদালতের রায়ের কারণে নির্বাচনে অযোগ্য হওয়ায় এখন লন্ডনে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তারেক রহমান।

আরও পড়ুন: র‍্যাবের ৪৩৫ টহল দল মোতায়েন

বিএনপি'র উদ্দেশ্যে নানক বলেছেন, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসুন। নইলে আপনাদের অস্তিত্ব থাকবে না এদেশে।

হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের মেয়ের জামাই মো. রাসেল জানান, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমাদের মতো শ্রমিকেরা কোনো আর যেন সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।

জানাজার পূর্বে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আরও পড়ুন: ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

গত ২৭ নভেম্বর রাতে অবরোধকারীরা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি চাল পরিবহনকারী ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেয়। সেই ঘটনায় গুরুতর আহত বেলালকে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আনা হলে শনিবার বিকালে মারা যান তিনি। নিহত বেলাল খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা আদর্শ গ্রামের বাসিন্দা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা