সংগৃহীত ছবি
জাতীয়

ভোটের দিন থ্রেট দেখছি না

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। এরপরও আমরা গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিয়েছি। তারা যে তথ্য দেবে, সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে। সব প্রস্তুতি নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও প্রস্তুত।

আরও পড়ুন : এনবিআর উন্নয়নে কাজ করে যাচ্ছে

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, সহিংসতা যারা করছে তারা বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর। আমাদের তৎপরতার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সব কিছুই স্বাভাবিক। যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবো।

আরও পড়ুন : বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড

তিনি বলেন, আমরা সিইসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। যখনই নির্বাচন আসে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবই নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আইন অনুযায়ী যে কাজ করা দরকার, নির্বাচন কমিশন তাই করে থাকে। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি, ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবো।

লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সহায়তায় প্রকাশ্যে সিল মারা হয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনা আমার জানা নেই। তবে কারো ত্রুটি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো নির্বাচনে আইনবহির্ভূত কাজে পুলিশের লোক হোক বা যে কোনো লোক হোক, যার বিরুদ্ধে ত্রুটি পাবো, আমরা ব্যবস্থা নেবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা