সংগৃহীত
জাতীয়

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আলমগীর দাবি করেছেন নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।

আরও পড়ুন: সমঝোতা হলে আসন ছাড়বে আ’লীগ

তিনি জানান, ইতোমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছেন, তারও তালিকা পেয়েছি। তাই নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আমাদের নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো কর্মকর্তা যেন নির্বাচনে পক্ষপাতদুষ্ট না হয়, সেদিকেও আমাদের নজরদারি থাকবে।

বিএনপিকে আবারও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ইসি আলমগীর জানায়, শুরু থেকেই নিবন্ধিত ৪৪টি দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছি। এখনও আহ্বান জানাচ্ছি। প্রয়োজন হলে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময়সীমা হেরফের করা হবে। তারপরেও চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিক।

আরও পড়ুন: বিএনপির লজ্জা হারিয়ে গেছে

সেনাবাহিনী নির্বাচনের দিনে থাকার সম্ভাবনা রয়েছে দাবি করে ইসি আলমগীর বলছেন, নির্বাচনের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রিটার্নিং কর্মকর্তারা মাঠে থাকবেন। সেই সঙ্গে সেনাবাহিনী মাঠে থাকারও সম্ভাবনা রয়েছে। কারণ, অন্যান্য জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল, এবারও সেনাবাহিনী মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন। এতে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা