ছবি-সংগৃহীত
জাতীয়

সিইসির বাসভবনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বাসভবনের গেটে ও সামনের মূল সড়কে মোতায়েন করা হয়েছে পুলিশ।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার হরতাল ডাকলো বিএনপি

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সিইসির বাসভবনের সামনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা যায়, বুধবার ((১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সিইসি কাজী হাবিবুল আউয়ালের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিইসির বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, মিন্টো রোডের মূল সড়কের পাশাপাশি সিইসির বাসভবনের গেটেও পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া সড়কটিতে প্রতিনিয়তই গোয়েন্দা পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা যায়।

আরও পড়ুন:

নীতিনির্ধারণী নয়, রুটিন কাজ করবে সরকার

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, একাধিক শিফটে তারা সিইসির বাসভবনের সামনে নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

এর আগে, বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা