ছবি-সংগৃহীত
জাতীয়

নভেম্বরের প্রথমার্ধেই তফসিল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা জানান।

আরও পড়ুন: ২৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই অপেক্ষা করতে হবে।

এ সময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।

নভেম্বরের প্রথমার্ধের আর মাত্র দুই দিন বাকি। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আস্তানা থেকে বিএনপি’র কর্মসূচি

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারি বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে।

পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে এর আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। আর ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা